শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার ফলে দূতাবাস প্রাঙ্গণে সীমিত আকারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এ ঘটনার পর সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। রিয়াদ, জেদ্দা এবং জাহরানে কর্মরতদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে থাকা সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত রাখার কথাও জানানো হয়েছে।

 

সূত্র: বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা