রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৪৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মিনারুল হক ভাইকে দেখতে চায় স্থানীয় জনগণ। ইতোমধ্যে এলাকায় তার পক্ষে জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মিনারুল হক ভাই সমাজসেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, মসজিদ-মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
এলাকাবাসীর দাবি, একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে মিনারুল হক ভাই কাউন্সিলর নির্বাচিত হলে ৪৪ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হয়ে এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করবেন এবং নাগরিক সেবার মান উন্নত করবেন।
এ বিষয়ে মিনারুল হক ভাই বলেন, “আমি সবসময় মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। এলাকাবাসী যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে উন্নয়ন ও সেবামূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।”