রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর বিআরটিএ থেকে সরকারি গোপন তথ্য দালাল মনির ফাঁস করে দিচ্ছে, কর্মকর্তারা আতঙ্কে, সেবা গ্রহীতারা জিম্মি : ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শক কে বাধ্যতামূলক অবসর: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল: এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত: বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি, বিপ্লব কুমারসহ বরখাস্ত ৬: খিলক্ষেত নামাপাড়ায় সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ, বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্তের দাবি স্থানীয়দের: প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী: সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ!: জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্ৰেফতার : ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা দিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ:

জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্ৰেফতার :

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢালিউডের পরিচিত মুখ ও খল-অভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ নিশ্চিত করেছে। দীর্ঘকাল ধরে অমীমাংসিত থাকা আলোচিত এই মামলায় হঠাৎ করেই অভিনেতার আটকের ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে আটকের এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে যে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটকের পর তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বা সিআইডির একটি বিশেষ দলের কাছে হস্তান্তর করা হয়। সিআইডিতে বর্তমানে এই চাঞ্চল্যকর হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে। ১৯৯৬ সালের ছয় সেপ্টেম্বর জনপ্রিয় এই নায়কের রহস্যজনক মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা চলে আসছে। 

 

পরবর্তীতে তার মামা রমনা থানায় একটি নতুন মামলা দায়ের করেন, যেখানে সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট এগারো জনকে আসামি করা হয়।মাত্র চার বছরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জীবনে সাতাইশটি চলচ্চিত্রে অভিনয় করে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন সালমান শাহ। পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করা হয়ে আসছিল এবং পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তোলা হয়েছিল। 

 

তৎকালীন সময়ে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হলেও তদন্তের ধারাবাহিকতায় এখন হত্যা মামলার আইনি প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমান আইনি বিধান অনুযায়ী মামলার তদন্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা