রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুর বিআরটিএ থেকে সরকারি গোপন তথ্য দালাল মনির ফাঁস করে দিচ্ছে, কর্মকর্তারা আতঙ্কে, সেবা গ্রহীতারা জিম্মি : ৭ সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শক কে বাধ্যতামূলক অবসর: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল: এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত: বাংলাদেশ পুলিশের ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি, বিপ্লব কুমারসহ বরখাস্ত ৬: খিলক্ষেত নামাপাড়ায় সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ, বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্তের দাবি স্থানীয়দের: প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী: সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ!: জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল নায়ক ডন গ্ৰেফতার : ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ড. এমতাজ হোসেনকে সংবর্ধনা দিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ:

এনআইডির জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন সিদ্ধান্ত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি এখন থেকে মাঠপর্যায়ে হবে বলে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

 

মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপ-পরিচালক ও পরিচালকরা ‘ক’ ক্যাটাগরিভুক্ত এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

পরিপত্রে উল্লেখ করা হয়, শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মেনে চলতে হবে। একইসঙ্গে এনআইডির আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন কিংবা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) আবশ্যিকভাবে কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

 

মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এই পরিপত্রে। এতে বলা হয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাদের সম্পন্ন করা কাজ নিয়মিত তদারকি করবেন। দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। পরে একটি নির্দিষ্ট ছকে প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশন্স)-এর অভ্যন্তরীণ অ্যাকাউন্টে তা পাঠাতে হবে।

 

পরিপত্রে কিছু ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমোদনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখের সঙ্গে নিজ নাম ও বাবা-মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদনগুলো কেবল মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

 

এছাড়া কোনো নাগরিকের জন্মতারিখ, নিজ নাম ও বাবা-মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না বলে পরিপত্রে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনাবলি অনুসরণের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা