মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

শাহআলীতে এসআরবি-৪ এর অভিযানে ৩১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৩১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- লক্ষ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার:

 রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

 গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ বিকালে এসআরবি-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় অভিযান পরিচালনা করে ৩১,২০,০০০/- (একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা) মূল্যের ৩১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- (দশ লক্ষ সাতানব্বই হাজার নয়শত আশি) টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ নাসিম (৩০) এবং ২। মোছাঃ শিউলি আক্তার (২৭)।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআরবি-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর শাহআলী থানাধীন রাসেল পার্ক (চিলড্রেন পার্ক) এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ এসআরবি-৪ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ নাসিম (৩০) এবং ২। মোছাঃ শিউলি আক্তার (২৭)’ কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে ৩০০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতাকৃত আসামি মোছাঃ শিউলি আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার স্বামী মোঃ রিপন হাসান (৩৮) মাদক ব্যবসার সাথে জড়িত, তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করতে গেলে তার স্বামী সেখান থেকে পালিয়ে যায়। তৎক্ষনাৎ উক্ত বাসায় তল্লাশী করে ১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়ের নগদ ১০,৯৭,৯৮০/- (দশ লক্ষ সাতানব্বই হাজার নয়শত আশি) উদ্ধার করা হয়।

 

 আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে মজুদ করত এবং পরবর্তীতে শাহ আলী, পল্লবী ও মিরপুরসহ তার আশপাশের এলাকায় অধিক দামে খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। 

 

 গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা