মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর মহাখালী এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বনানী থানা স্বেচ্ছাসেবক দল।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। নিজ এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়।

 

এ সময় মেহেদী হাসান মিশু জানান, ডেঙ্গু প্রতিরোধ শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান সামাজিক দায়িত্ব। এলাকার মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রতি সপ্তাহে এ ধরনের ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখা হবে।

 

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনস্বার্থে ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন বনানী গড়ার প্রত্যয়ে প্রতি সপ্তাহে এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বনানী থানা স্বেচ্ছাসেবক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা