বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আবারও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ: গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম:

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।

 

শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ‘সাধারণ ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় আকভাননের সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। আগে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে সম্ভাব্য আঘাত হানার এলাকা সরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা