মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে গাজীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও সদর এলাকার পোড়াবাড়িতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

 

জানা গেছে, মঙ্গলবার সকালে এসব এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা