বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন: রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা,নির্বাচন আগামী ২০ আগস্ট: ‘মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের: নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংর্ঘষ, আহত ৫: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ :

ভিডিও ছেড়ে গুম, এক বছর পর ফিরলেন ভারত থেকে:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

গত এক বছর আগে গুম হওয়া এক তরুণ ফেরত এসেছেন। মো. রহমাতুল্লাহ (২৩) নামে এই তরুণ ঢাকার ধামরাই উপজেলার বড়নালাই গ্রামের আব্দুর রব ওরফে জয়নাল আবেদীনের ছেলে।

 

বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিরাপদ হেফাজতে আছেন।

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

মো. রহমতউল্লাহর বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২৭ আগস্ট রাত ১২টার দিকে মাইক্রোবাসে আসা কয়েকজন নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দিয়ে রহমতউল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তাকে তারা জঙ্গি সংক্রান্ত ভিডিও প্রকাশের কারণ জিজ্ঞাসা করে। ঢাকার বিভিন্ন জায়গায় নয় মাস আটকে রাখার পর আটককারীরা তার জীবনের নিরাপত্তার জন্য ভারতে পাঠাতে চয়। তারা তাকে যশোর নিয়ে দুই ব্যক্তির হাতে তুলে দেয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই লোক রহমতকে ভারতের গোপালনগর এলাকায় নিয়ে ছেড়ে দেয়। সেখানে নিরুপায় ঘোরাফেরার সময় পাসপোর্ট না থাকায় ইন্ডিয়ান পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ মামলা করলে তার জেল হয়। সাজা শেষে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাত ১টার দিকে সীমান্ত দিয়ে নৌকায় করে বাংলাদেশে পাঠায় ভারতীয় কয়েকজন লোক। পরে রহমত গোমস্তাপুর থানায় যান। থানার পুলিশ তাকে রহনপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই মো. ফজলে বারীর কাছে পাঠায় ব্যবস্থা গ্রহণের জন্য।

এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে রহমতের ভিডিওর বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা