শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বিপিএলের টিকিট কাউন্টারে ভাংচুর-অগ্নিসংযোগ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনই টিকিট পেতে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল। এবার ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

 

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। তবে দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সংবাদমাধ্যম থেকে জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।

 

দর্শকরা পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা