শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

চাঁদার দাবিতে গুলশানে নার্সারি ব্যবসায়ীকে গুলি:

রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :

 

রাজধানী ঢাকার গুলশান-১ লেকপার এলাকায় মো. শরিফুল আলম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ীকে চাঁদার টাকা না দেওয়ায় গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

শরিফুলের মামাশ্বশুর মো. জাহিদ জানান, প্রায় এক মাস আগে থেকে পিচ্চি রুবেল নামে এক সন্ত্রাসী শরিফুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার (১৩ মে) শরিফুল গুলশান-১ লেকপার দিয়ে হেঁটে যাওয়ার সময় পিচ্চি রুবেলসহ ৩ থেকে ৪ জন সন্ত্রাসী তার গতিরোধ করে চাঁদার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফুলকে পেটের বাম পাশে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

তিনি আরও জানান, শরিফুলের বাড়ি দক্ষিণ খানের গাওয়াইর এলাকার ২৩৬ নম্বর বাসায়। পেশায় তিনি গুলশান লেকপাড়ে নার্সারির ব্যবসা করেন।

 

এ বিষয়ে ডিএমপির গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন বলেন, ঘটনার তদন্ত চলছে। গুলশান-১ লেকপাড়ের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চাঁদার জন্য হামলা হয়েছে বলে ধারণা করা হলেও বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা