বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন: রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা,নির্বাচন আগামী ২০ আগস্ট: ‘মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের: নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংর্ঘষ, আহত ৫: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ :

পঞ্চগড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক : 

 

পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা প্রদানসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে বিনামূলে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা।

গতকাল বুধবার দিনব্যাপী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বলরামপুর মহাবিদ্যালয় মাঠে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ডাক্তারের মাধ্যমে তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। একই সাথে চোখ, গাইনী চিকিৎসা সেবা, রক্তের গ্রæপ নির্ণয়, মেডিসিন সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা করা হয়।

বিকেলে ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর’র এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা