বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বর্তমানে মেয়াদ শেষ হওয়ার পর মোবাইল প্যাকেজের অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট এবং এসএমএসের ব্যবহার নিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

এই নোটিশে সরকার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), এবং প্রধান মোবাইল অপারেটরদের গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে অবহিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান এই নোটিশ পাঠিয়েছেন।

 

১৩ জানুয়ারি, সোমবার দেওয়া এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বর্তমানে মোবাইল প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা ব্যবহার করা সম্ভব হয় না, এবং প্যাকেজটি পুনরায় কিনতে না পারলে এটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এ পরিস্থিতিতে, অব্যবহৃত ডাটা, মিনিট এবং এসএমএস পরবর্তী প্যাকেজে অন্তর্ভুক্ত করার জন্য ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যদি এই সময়সীমার মধ্যে পদক্ষেপ না নেওয়া হয়, তবে হাইকোর্টে রিট আবেদন করার হুমকি দেওয়া হয়েছে।

 

এই নোটিশের মাধ্যমে ব্যবহৃত ডাটা, মিনিট এবং এসএমএসের অপচয় বন্ধ করার এবং গ্রাহকদের স্বার্থে একটি ন্যায্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা