রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
রোববার (১৯ জানুয়ারি) আনুমানিক রাত ১১টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে দেয়। আগুন দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আরো ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, ধীরে ধীরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। ভবনটি ধোঁয়ার কারণে দেখা যাচ্ছে না। ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ফায়ার ফাইটারদের। ভবনটির নীচ তলায় বাটা শোরুমের দোকান এবং ওপরে দুটি রেস্টুরেন্ট রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট কাজ করছে।