শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর হাতিরঝিল থানার ফুলন পুরা বাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া  হয়।

জিলানীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা থানার কাচিকাটা এলাকায়।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল জানান, আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামের একজনও গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। কে বা কারা গুলি করেছে সেটি বলতে পারছি না।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিলের উলন এলাকা থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা