শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানীতে ‘কান কাটা গ্রুপের’ হোতা ‘ড্যান্ডি রাকিব’ গ্রেফতার:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর কিশোর গ্যাং ‘কান কাটা গ্রুপের’ অন্যতম হোতা রাকিব ওরফে ড্যান্ডি রাকিবকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে র‍্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।

রাজধানীর পল্লবী ও কালশী এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যার মধ্যে অন্যতম হলো ‘কান কাটা গ্রুপ’। অভিযোগ রয়েছে, এই গ্যাং প্রতিপক্ষের সদস্যদের সঙ্গে মতের অমিল হলে তাদের ওপর আক্রমণ চালিয়ে কান কেটে দেয়।

 

গ্রুপটির প্রায় ১০-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে; যারা জমি দখল, মাদক ব্যবসা, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দৌরাত্ম্যে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এই গ্যাং নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

 

অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-৪ ড্যান্ডি রাকিবকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা