রিপোর্ট : শাহাজাহান মিয়া (শাকিল) :
বনানী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে অসহায় ও হতদরিদ্রের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোমবার (২৪ মার্চ) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি “শেখ ফরিদ” ও সাধারণ সম্পাদক “মহাসিন সিদ্দিকী রনীর” নির্দেশনায় বনানী থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতারের পূর্ব মুহূর্তে মহাখালিতে অবস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে থেকে ইফতার বিতরণ করা হয়।
ইফতার কর্মসূচির নেতৃত্ব দেন বনানী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক “মেহেদী হাসান মিশু”।
এই সময় তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন “তারেক রহমান” এর নেতৃত্বে চাঁদা বাজ মুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
মেহেদি হাসান মিশু বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি “শেখ ফরিদ” ও সাধারণ সম্পাদক “মহাসিন সিদ্দিকী রনীর” নির্দেশনায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বনানী থানার কর্মীদের উদ্যোগে এই ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।