শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানীতে ঝটিকা মিছিল: ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার:

রিপোর্ট : শাহাজাহান মিয়া শাকিল 

 

রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অংশগ্রহণকারী ডিবির একাধিক বিভাগ এসব গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—যুবলীগের সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৬), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল হোসেন রকি (১৯), হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন মিয়াজী (৬৩), বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া (৬০), উত্তরখান থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জয়দেব চন্দ্র দাস (৫০), উত্তরখান থানা আওয়ামী লীগের কর্মী শিপন সরকার (৩৩), কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু হানিফ (৪৫), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (৫১), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক তাওহিদুল ইসলাম (২৯) এবং ঢাকা দক্ষিণ সিটির ৬১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিন শিকদার (৩০)।

 

ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সূত্রাপুর, কাফরুল, মতিঝিল, বংশাল, উত্তরখান, ভাষানটেক, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও কাজলা ব্রিজসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল বলে জানান তিনি।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা