শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর তেজগাঁও বিভাগের ৬ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি ও অভিযান ডিউটি পরিচালনা করে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ। 

 

এরমধ্যে তেজগাঁও থানা ৩৪ জন, শেরেবাংলা নগর থানা ৪ জন, মোহাম্মদপুর থানা ৯ জন, আদাবর থানা ১৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন এবং হাতিরঝিল থানা ১১ জনকে গ্রেফতার করেছে।

 

শনিবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (২ মে) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিকনির্দেশনায় সং‌শ্লিষ্ট জোনের এডি‌সি, এসি এবং থানার অ‌ফিসার ইনচার্জদের তত্ত্বাবধা‌নে তেজগাঁও বিভাগের ৬ থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম তাদের গ্রেফতার করে। 

 

ডিসি জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

 

আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা