রিপোর্ট : জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশের বাজারে চলে এলো ‘রয়্যাল এনফিল্ড’ বাইক। বাইক প্রেমীদের জন্য চারটি মডেল এনেছে ইফাদ মোটরস। মডেল চারটি হলো- হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর।
এই চারটি মডেল বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং এর দাম নির্ভর করবে ‘বিনিময় হারের ওপর’। ইফাদ মোটরস জানিয়েছে, চট্টগ্রামে তাদের যে কারখানা আছে সেখানে বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরি করা হবে।