রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ‘ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক’ এর দেওয়া তথ্য মোতাবেক দেশের ‘১৩’ অঞ্চলে ৮০ কিলোমিটার বাতাসের বেগে ঝড়ের সম্ভাবনা আছে বলে জানান। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ‘২ নম্বর’ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । যেই ‘১৩’ অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে সে অঞ্চলগুলো হলো – রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার।
এই সকল এলাকার নদীবন্দরসমূহকে ‘২’ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।