শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোধে যা বললেন আসামের মুখ্যমন্ত্রী:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

রোববার (২৭ অক্টোবর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দেওয়া তথ্য অনুযায়ী আসামের মুখ্যমন্ত্রী ‘হিমন্ত বিশ্ব শর্মা’ তার দেওয়া এক মন্তব্যে জানিয়েছেন বাংলাদেশ থেকে এখনও কিছু মানুষ অবৈধভাবে ভারতে আসছেন।

তিনি আরো বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী রাজ্যগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে আসাম এবং ত্রিপুরা একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ‘হিমন্ত বিশ্ব শর্মা’।

রোববার এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “গত দুই মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একজন বা একদল বিদেশিকে আটক করে আসছি। মূলত আমার কথা হচ্ছে- ভারত ও বাংলাদেশের মধ্যে ত্রুটিপূর্ণ সীমানার কারণে বিএসএফের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও কিছু লোক আছে যারা এখনও আমাদের দেশে আসছেন। আসাম এবং ত্রিপুরায় গত দুই মাসে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা ১৩৮ জনের সন্ধান পাওয়া গেছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা