শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে ঠেকাতে প্রস্তুত ডেমোক্র্যাটরা:

আন্তর্জাতিক ডেস্ক :

বৃহস্পতিবার (১ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সৈর দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ নভেম্বর, মঙ্গলবার। অতীত অভিজ্ঞতা মাথায় নিয়ে তার আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সতর্ক ডেমোক্র্যাটিক শিবির। ২০২০ সালের ভোটের দিন সকালে নিজেকে আগাম বিজয় ঘোষণা করে উত্তেজনা তৈরি করেছিলেন ট্রাম্প। এমন পদক্ষেপ ঠেকাতে এবার ব্যবস্থা নিবে ডেমােক্র্যাটরা।

বুধবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা হ্যারিস বলেছিলেন, ‘‘যদি তিনি (ডোনাল্ড ট্রাম্প) করেন (বিজয়ী দাবি), তাহলে আমরা দুঃখজনকভাবে হলেও প্রস্তুত। যদি আমরা জানি যে, তিনি আসলে গণমাধ্যমে কারসাজি করছেন এবং আমেরিকান জনগণের মতামত হেরফের করার চেষ্টা করছেন…আমরা জবাব দিতে প্রস্তুত।

এই প্রস্তুতির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি কমালা। তবে ডেমোক্র্যাট দলীয় এবং হ্যারিসের প্রচার শিবিরের ছয়জন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প কোনও ধরনের আগাম বিজয় দাবি করলে তার বিরুদ্ধে প্রাথমিক লড়াই হবে জনগণের আদালতে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে বিজয়ীর নাম ঘোষণার আগে সমস্ত ভোট গণনার দাবি জানাবেন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির শীর্ষ একজন কর্মকর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি (ট্রাম্প) মিথ্যাভাবে বিজয় ঘোষণা করার সাথে সাথেই আমরা টেলিভিশনে সত্য তুলে ধরার জন্য প্রস্তুত। আমাদের এমন লোকজনের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে; যারা ট্রাম্পের আগাম ঘোষণার বিরুদ্ধে তাদের প্রভাব ব্যবহার করতে পারেন।

শুক্রবার কমালা হ্যারিসের প্রচার শিবিরের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, সব ভোট গণনা শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাতে ট্রাম্প নিজেকে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করতে পারেন বলে তারা ‘‘পুরোপুরি প্রত্যাশা’’ করছেন। তবে তিনি বলেন, ট্রাম্প আগেও এটা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। তিনি যদি আবারও এটা করেন, তাহলে আবারও ব্যর্থ হবেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও যুক্তরাষ্ট্রের প্রথম সারির টেলিভিশন নেটওয়ার্কগুলোতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার তিন দিন আগেই ভোটের দিনেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত ডেমোক্র্যাট দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। ওই নির্বাচনের ফল কখনই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে নির্বাচনী ফল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের প্রধান সহযোগী স্টিভ ব্যানন বলেছেন, নির্বাচনের দিন দ্রুত বিজয় ঘোষণা করা উচিত ট্রাম্পের। তিনি বলেন, তার (ট্রাম্পের) দাঁড়ানো উচিত। একই সঙ্গে তার বলা দরকার, আমি এটা জয় করেছি। মঙ্গলবার একটি ফেডারেল কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন স্টিভ ব্যানন।

ট্রাম্পের প্রচার শিবির রয়টার্সকে বলেছে, ভোটাভুটি শেষ না হওয়া পর্যন্ত সব ভোটের জন্য লড়বেন রিপাবলিকান প্রার্থী। তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই ট্রাম্প আবারও বিজয় ঘোষণা করার পরিকল্পনা করছেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনও জবাব দেয়নি রিপালিকান প্রচার শিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা