রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
এবার ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করলো সরকার। নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মঙ্গলবার সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গেছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয় ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করে আসছে বিইআরসি।