বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর:

মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক:

 

চট্টগ্রাম নগরের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬) নামে দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোক্তার ও মো. রুবেল নগরের সদরঘাট এলাকার বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে দেখা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে সড়কবাতির পাশে আটকে আছে একজন। অন্যজনের নিথর দেহ পড়ে রয়েছে কয়েক হাত দূরে৷ তার ১০ থেকে ১২ হাত দূরে তাদের বাইকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহী ছিটকে পড়ে। এতে দু’জনই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজনের মরদেহ রাস্তায় ছিটকে পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে- জানান পুলিশের এই কর্মকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা