বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর: বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর জিয়া বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন, দালাল সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা : স্কুল ব্যাগ পেয়ে হাসিমুখে শ্রেণিকক্ষে পঞ্চপল্লীর প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা: গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে: মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২: বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষকদলের পৃথক পৃথক আয়োজনে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে: রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন:

সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে যারা আগামীদিনে আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়তে চায়, এইসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সমালোচনামূলক চিন্তা এবং যোগাযোগ দক্ষতা প্রদর্শনের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সম্পন্ন হয়েছে ‘পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০২৬’। শিক্ষার্থীদের বক্তব্যের অঙ্গভঙ্গি, বিষয় স্পষ্টতা ও ভাষাগত দক্ষতা বাড়ানোই হলো এই প্রতিযোগিতা আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মো. আল-আমিন মোল্লা, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম তারিক ইকবাল, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা এবং আইন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এক স্মরণীয় সাফল্যে রূপ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা