বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ: ডিএমপির ৩ থানায় নতুন ওসি: শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ: সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার: অর্ধশতাধিক মানুষকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে উধাও, অভিযুক্ত শাওন ও জাহাঙ্গীর:

বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ. লীগ নেতা সুমনের ৩ দিনের রিমান্ড:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এর আদালত, অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাঙচুরসহ আলাদা ১০টি মামলার আসামি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হুন্ডি ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আওয়ামী লীগ নেতা সুমনের বাড়ি লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের একমাত্র ছেলে। এক সময় তিনি অবৈধ পথে আসা ভারতীয় গরু সিন্ডিকেট ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ১৫ বছরে হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী সুমন খান। তার নিজের হাতে তৈরি একটি সন্ত্রাসী বাহিনী ছিল। যাদের ভয়ে কেউ কখনো কোনো প্রতিবাদ করতে পারতেন না। আর এই বাহিনীর দ্বারা তিনি লালমনিরহাট জেলায় একক সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এসেছেন।

তাকে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে বা কেউ তার কথা না শুনলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে এসে নির্মম নির্যাতন চালাতেন। লালমনিরহাটে তার কথায় ছিল শেষ কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা