রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
বুধবার (১৩ নভেম্বর) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এটিই প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এর আগে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত জেটে করে ওয়াশিংটন ডিসিতে আসেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এদিকে বিবিসর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বাইডেনের সঙ্গে বৈঠকের আগে রিপাবলিকানদের নিয়ে ক্যাপিটল হিল পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে ট্রাম্পকে অর্ভ্যত্থনা দেয় রিপাবলিকান প্রতিনিধিরা। এসময় ক্যাপিটল হিলে রিপাবলিকান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টেসলার সিইও এবং এক্সের মালিক ইলন মাস্ক উপস্থিত ছিলেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এটিই তাঁর প্রথম ক্যাপিটল হিল পরিদর্শন।
এরপর সকাল ১১টায় প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন ডোনালান্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের আগে মার্কিন রীতি অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তবে, ট্রাম্পের সঙ্গে দেখা যায়নি মেলানিয়া ট্রাম্পকে। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বলছে, এই বৈঠকে মেলানিয়া ট্রাম্প যোগ দিবেন না।
আমেরিকার প্রথা অনুসারে বিদায়ী ফার্স্ট লেডি হোয়াইট হাউসে তার উত্তরসূরিকে চায়ের জন্য আমন্ত্রণ জানিয়ে থাকেন। বর্তমান প্রেসিডেন্ট তার উত্তরসূরির সঙ্গে বৈঠকের সময় তারা এ চা চক্র করে থাকেন। ২০১৬ সালে ট্রাম্পের জয়ের পর মিশেল ওবামার আমন্ত্রণে যোগ দিয়েছিলেন মেলানিয়া।
এছাড়া এরই মধ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরেও এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ওভাল অফিসে সকাল ১১টায় প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনালান্ড ট্রাম্প। তাঁদের বৈঠক সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।