শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

করোনা টিকাকে প্রাণঘাতী বলায় কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প:

  রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মন্ত্রিপরিষদে তিনি একজন নতুন ব্যক্তির নাম যুক্ত করেছেন।

ব্যক্তিটি হলেন- টিকাবিরোধী ও চিকিৎসা শাস্ত্রে ষড়যন্ত্র তাত্ত্বিক হিসেবে পরিচিত ‘রবার্ট এফ কেনেডি জুনিয়র’।

ট্রাম্পের নেতৃত্বে নবগঠিত মন্ত্রী পরিষদে ‘কেনেডি’ কে স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বলে ঘোষণা করেন ট্রাম।

কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধী। তিনি দাবি করেন, টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এছাড়া কোভিড ১৯ টিকাকে প্রাণঘাতী বলেছিলেন কেনেডি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, তিনি কেনেডির নাম ঘোষণা করতে পেরে ‘পুলকিত’ বোধ করছেন।

রিপাবলিকান নেতা ট্রাম্প গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। আগামী জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতিমধ্যে ট্রাম্প তার প্রশাসনের জন্য কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য রবার্ট কেনেডি জুনিয়র আরএফকে জুনিয়র নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশের সুরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করছেন। এবারের নির্বাচনে তিনিও রিপাবলিকান দলের প্রার্থিতা প্রত্যাশী ছিলেন। পরে তিনি ট্রাম্পকে স্বীকৃতি দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

ট্রাম্প বলেছেন তিনি চান, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে কেনেডিকে যারপরনাই চেষ্টা করবেন।

৭০ বছর বয়সী কেনেডি বলেছেন, মার্কিন নাগরিকেরা যেভাবে খাওয়াদাওয়া, শরীরচর্চা এবং ওষুধ ব্যবহার করে তাতে পরিবর্তন আনা প্রয়োজন।

কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের অনুমোদন পেলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কেনেডি। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে আছে সিনেট। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রণালয় একটি বিশাল প্রতিষ্ঠান। এখানকার বাজেটের পরিমাণ দুই লাখ কোটি ডলার।

৭৮ বছর বয়সী ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, ‘কেনেডি যুক্তরাষ্ট্রকে আবারও ক্ষমতাবান ও স্বাস্থ্যকর করে তুলবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা