শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙা হচ্ছে খাগড়াছড়ির পর্যটন খাত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

দেড় মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে চাঙা হয়ে উঠেছে খাগড়াছড়ির পর্যটন খাত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কয়েকদিন পর্যটক সমাগম কম থাকলেও সময়ের ব্যবধানে তা বেড়েছে। পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক থাকলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের।

 

সারা বছর পর্যটক সমাগম থাকলেও হেমন্ত ও শীতে পর্যটক সমাগম বাড়ে। পাহাড়ের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন পর্যটকরা। খাগড়াছড়ির পাশাপাশি সাজেকেও বেড়েছে পর্যটক সমাগম। সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুই ও কংলাক পাড়ার অধিকাংশ কটেজ ও রির্সোট বুকিং হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পাহাড়ে বেড়াতে এসে খুশি পর্যটকরা।

 

ঢাকা থেকে আসা পর্যটক মাহাবুবুর রহমান (সোহাগ) ও মনিরুল ইসলাম (চপল) এবং নাজিমুদ্দিন সর্দার (নাজিম) গণমাধ্যমকে বলেন, প্রায় দেড় মাস পাহাড়ে ভ্রমণ বন্ধ ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বেড়াতে এসেছি। বেশ ভালো লাগছে। সাজেকে রাত যাপন করব। কাল খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র ঘুরব। হেমন্তে পাহাড় খুব সুন্দর থাকে। তাই বেড়ানোর এটাই ভালো সময়। এখানকার নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। দেড় মাস বন্ধ থাকার পর অতিথি বাড়ায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। আগামী ফেব্রুয়ারি পর্যটন মৌসুমে ভালো ব্যবসা হওয়ার আশা ব্যবসায়ীদের।

 

বেসরকারি হোটেল অরন্য বিলাসের ব্যবস্থাপক আব্দুর রশীদ সাগর গণমাধ্যমকে বলেন, দেড় মাস কোন পর্যটক ছিল না। আমাদের আয় একেবারে বন্ধ ছিল। পর্যটক আশায় ব্যবসা আবারো চাঙা হচ্ছে। প্রতিদিনই রুম বুকিং পাচ্ছি।

 

আসন্ন শীত মৌসুমে পর্যটকদের বরণ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইনচার্জ উত্তম কুমার মজুমদার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা