মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো আলু-পেঁয়াজ ভর্তি ট্রাক:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ ট্রাক আলু ও পেঁয়াজ এসেছে। ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এই ভারতীয় আলু ও পেঁয়াজ এসেছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম এবং সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, গতকাল সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আজ থেকে আবারও আমদানি শুরু হয়েছে। তাই আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশাও করেন তিনি।

 

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ৮ থেকে ১০ ট্রাক আলু ও পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও আনুমানিক ২০০ ট্রাক পেঁয়াজ ও আলু। তবে মোট কত ট্রাক পেঁয়াজ ও আলু প্রবেশ করছে তা রাতে বিস্তারিত জানানো যাবে।

সোনামসজিদ উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, গতকাল এই স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও আজকে আবার আলু ও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। রাত ৮টার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা