বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ অভিযানে গ্রেফতার কৃষিবিদ ইসরাতুল আলম (কিরণ), পুলিশ বলছে তদন্ত চলছে: বাংলাদেশের রূপান্তরের স্থপতি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে জামায়াতের সাবেক নেতার পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ স্বামীর: ঈদে ৭ দিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-শেয়ারবাজার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ: পবিত্র ঈদুল আজহা আজ: ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে: এসির গ্যাস লিকেজ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মাসুদ রানা যেভাবে পরিচালক পদ বাগালেন:

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘রাসেল শাহ’ এর দেওয়া তথ্য অনুযায়ী  হিমালয়ের পাশের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের মাত্রা। আজ শুক্রবার জেলার তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রির ঘরে। কনকনে শীতে কাঁপতে শুরু করেছে তেঁতুলিয়ার মানুষ। আজ ভোর ৬টায় জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে একই তাপমাত্রা বিরাজ করলেও আজ আবার কমে গেছে। কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল। কিন্তু আজ তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

এদিকে শীতকে উপেক্ষা করে নিম্ন আয়ের মানুষরা ছুটছেন কাজের উদ্দেশ্যে। ভোরে বিভিন্ন স্থানে দেখা যায়, ঘন কুয়াশা। বেলা বেড়ে সূর্য উঠলেও অন্ধকার থেকেই যায়।

 

স্থানীয়রা বলছেন, জেলায় সূর্য ডুবতেই শুরু হয় তীব্র ঠান্ডা। ঘন কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত।

এদিকে শীতকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের। বিক্রি বেড়েছে মৌসুমি শীত বস্ত্রের দোকানগুলোতে। শীতের প্রস্তুতি হিসেবে শীত আসার দুয়েক মাস আগে থেকেই কর্মব্যস্ততা বেড়ে যায় কারিগরদের। এছাড়া ব্যবসায়ীরা তাদের দোকানে শীতের কাপড় আনতে শুরু করেছেন। শীতের আগেই শীতের কাপড় এবং লেপ-তোষক তৈরি করে আগাম প্রস্তুতি নিতে দেখা যায় অনেককে।

 

শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

পঞ্চগড় সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মনোয়ারুল ইসলাম জানান, জায়গার অভাবে শিশুদের মেঝেতে থাকতে হচ্ছে। বিশেষ মেডিকেল টিম গঠন করে চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা