শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

রাজধানীর বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবকের মৃত্যু হয়েছে।

 

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, আমরা বনানী রেলক্রসিং এলাকায় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি, ওই যুবক বনানী রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা