শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ইডেন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

শনিবার (৩০ নভেম্বর)  রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক ইডেন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স পাশ করেছেন।

বিকেল পৌনে ৪টার দিকে পূর্ব রামপুরার হাইস্কুল গলির একটি ভবনের তিনতলা থেকে বিথীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। রামপুরা থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকালে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, ওই শিক্ষার্থী ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার রুম থেকে দুটি মোবাইল পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিথীর মামা আব্দুল মালেক জানান, মৃত বিথী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। বিথী ছোট থাকতেই তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তার খালা নাসিমা বেগমের বাসায় থাকতো। সেখানে থেকে পড়াশুনা করতো। বিথী ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞন বিভাগে অনার্ষ শেষ করে। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই একবোনের মধ্যে বিথী ছিল বড়।

 

তিনি আরও জানান, দুপুরে বিথী দরজা বন্ধ করে তার ঘরে ছিল। তবে অনেক্ষণ ডাকাডাকির পর দরজা না খুলায় পুলিশে খবর দেয়া হয়। পরে তারা দেখতে পায় দরজার উপরে গ্রীলের সঙ্গে রশি ঝুলছে। সঙ্গে সঙ্গে রশি কেটে দেয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে বিথীকে ঘরের মধ্যে পরে থাকতে দেখে। শুক্রবার থেকে সে দরজা বন্ধ করে রেখেছিল।

 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তারেক দিপু বলেন, দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকে দেখা যায়, গলায় রশি পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছেন বিথী। তার ঘর থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটিতে ফেসবুক লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত কোনো কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা