মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ: বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম: বিস্তারিত সংবাদ আসছে মোহাম্মদপুর মিথ্যা মামলা দিয়ে বাড়ি দখলের চেষ্টা: জলসিঁড়ি আবাসনে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের প্রথম প্রকল্প ‘ড্রিমার সাদমীম গার্ডেন’-এর হ্যান্ডওভার সম্পন্ন: ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ: অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির: মহাখালীতে ডেঙ্গু নিধনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রতি সপ্তাহে চলবে কার্যক্রম: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতি আটক:

পাকিস্তান থেকে আস‌ছে ২৫ হাজার টন চিনি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ ২৫ হাজার টন চিনি কিনেছে পাকিস্তানের কাছ থেকে। জানা যায় চিনির গুনগতর দিক থেকে উচ্চমানের। উচ্চমানের এই চিনি আগামী মাসে দেশটির করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

পাকিস্তানি কর্তৃপক্ষের বলছে, অনেক দশক পর ভ্রাতৃপ্রতীম বাংলাদেশে এত বিপুল পরিমাণ চিনি রপ্তানি করছে পাকিস্তান। এতদিন ভারত থেকে চিনি আমদানি করত বাংলাদেশ।

 

 

সোমবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে। এ বছর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনে প্রায় ৬ লাখ টন চিনি বিক্রির চুক্তি করেছে পাকিস্তান। এর মধ্যে ৭০ হাজার টন মধ্য এশিয়ার দেশগুলোতে পাঠানো হবে। থাইল্যান্ড ৫০ হাজার টন চিনি ক্রয় করেছে।

 

 

পাকিস্তানের চিনির ডিলারদের একজন কর্মকর্তা মাজিদ মালিক জানান, উপসাগরী দেশ, আরব দেশ ও আফ্রিকার দেশও পাকিস্তান থেকে চিনি কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

 

এই বছর চিনি রপ্তানি থেকে পাকিস্তান ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার আয় করবে। দেশটির প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতের একটি চিনি শিল্প। সোমবার (০২ ডিসেম্বর) থেকে পাকিস্তানের ৮০টির বেশি চিনি কল উৎপাদন শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা