শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

অবশেষে খুলে দেওয়া হলো বনানী-কাকলী ক্রসিং:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

গুলশান ট্রাফিক বিভাগের ফেইসবুক পেজেও সচেতনতা মূলক পোস্টের দেওয়া তথ্য অনুযায়ী আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে খুলে দেওয়া হয়েছে রাজধানীর বনানী-কাকলী ক্রসিং। পাশাপাশি চালু হয়েছে বনানী কবরস্থানের সামনের ক্রসিংও। ফলে এখন থেকে বনানী-২৭ নম্বর রোড দিয়ে যাওয়া যাবে বিমানবন্দরে।

এ তথ্য নিশ্চিত করেছে গুলশান ট্রাফিক বিভাগ।

পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্মানিত নগরবাসী আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বনানী-কাকলী ক্রসিং খুলে দেওয়া হয়েছে। বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়া হয়েছে, এখন থেকে ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে এয়ারপোর্টে যাওয়া যাবে।

ক্রসিং খুলে দেওয়া হলেও ২৭ নং রোড ওয়ান ওয়ে (একমুখী ) করা হয়েছে। অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নাম্বার হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নাম্বার রোডে ঢুকতে পারবে না।

 

এছাড়াও বনানী রোড নম্বর ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২( ব্লক কে) ,২৪, ২৬, ২৮ থেকে ২৭ নাম্বার হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে। বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে),২৪,২৬,২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নং রোড ব্যবহার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা