শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

একদিনে ৩৯ জনকে ক্ষমা ঘোষণার রেকর্ড বাইডেনের:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

অহিংস অপরাধের জন্য দোষী সাব্যস্ত ৩৯ মার্কিন নাগরিককে প্রেসিডেনশিয়াল ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে প্রায় দেড় হাজার অপরাধীর সাজা কমিয়েছেন তিনি।

 

হোয়াইট হাউস একে ‘একদিনে সর্বোচ্চ ক্ষমা’র রেকর্ড হিসেবে বর্ণনা করেছে। এতে জড়িতদের নাম প্রকাশ করা হয়নি।

 

যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে, অভিশংসনের ক্ষেত্র ব্যতীত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা ও ছাড় দেওয়ার ব্যাপক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের।

 

এ মাসের শুরুতে বাইডেন তার ছেলে হান্টারকে ক্ষমা করেছেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এর মাধ্যমে প্রেসিডেন্টদের নিকটাত্মীয়দের ক্ষমা করার একটি প্রবণতা তৈরি হলো।

 

ক্ষমা ঘোষণার পর বাইডেন বলেন, যাদের ক্ষমা করা হয়েছে তারা দেখিয়েছেন যে তারা দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য।

 

তাদের অহিংস দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে মাদক অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

 

সাজা কমানোর ব্যাপারে বাইডেন মনে করেন, অনেককে মাত্রাতিরিক্ত সাজা দেওয়া হয়েছে। যা অনুচিত। এজন্য তাদের ক্ষমা হ্রাস করা হয়েছে।

 

বাইডেন জানিয়েছেন, সামনের দিনগুলোতে এমন আরও পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউস ত্যাগ করবেন বাইডেন। তার উত্তরসূরি হবেন ডোনাল্ড ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা