শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

জামিন পেলেন আল্লু অর্জুন:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্চুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করেছিল চিক্কাদপল্লী থানার পুলিশ। মামলাটি ছিল নামপল্লী কোর্টে। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

 

গ্রেপ্তার করার পর অভিনেতাকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল জেলে। তারপরই আল্লুর পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন তেলেঙ্গানা হাইকোর্ট।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার অর্জুন হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারসহ পরবর্তী সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়ার অনুরোধ করেন।

 

কিন্তু শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার জুবিলি হিলসের বাড়ি থেকে চিক্করপল্লী থানায় নেওয়া হয়। এদিন বিকালে হায়দরাবাদ পুলিশ অভিনেতাকে নিম্ন আদালতে হাজির করলে আদালত ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।

 

এর আগে গ্রেপ্তারের পর এফআইআর খারিজের জন্য ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আদেশ দেন।

এর আগে গ্রেপ্তারের পর এফআইআর খারিজের জন্য ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আদেশ দেন।

 

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সেই নারী। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।

 

ইন্ডিয়া টুডের খবর, থানায় আল্লু অর্জুনের জবানবন্দি নেওয়ার পর মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এই কেসে আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা