রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মহাখালী এলাকায় কড়াইলের বৌ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।