রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেইসঙ্গে ভবনটি থেকে ৫ জনকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে।
রাত ৮টা ৩৫ মিনিটে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ৯ টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণের খবর দেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটকেপড়া বেশ কয়েকজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।
আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ৬ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষ