শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

দেশে ইন্টারনেট প্যাকেজের ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করায় মুঠোফোন গ্রাহকদের খরচ বেড়েছে। সেই সঙ্গে নতুন করে ১০ শতাংশ ভ্যাট আরোপ করায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদেরও খরচ বাড়ছে। এখন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের আগের চেয়ে দ্বিগুণ ভ্যাট দিতে হবে।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি করা দুই অধ্যাদেশে শুল্ক ও কর বাড়ানোর নির্দেশনা রয়েছে। এটি জারির পরেই কার্যকর হয়েছে।

 

অধ্যাদেশ থেকে জানা গেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ে ভ্যাটের হার ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এতে সবমিলিয়ে সেবাদানকারী সংস্থাগুলোর ১০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে। গ্রাহককেই শুল্ক ও করের এ ভার বহন করতে হবে।

 

এদিকে ‌‘এক দেশ এক রেট’ প্যাকেজে ৫০০ টাকার প্যাকেজে লোকসান হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, তৃণমূলে ইন্টারনেট পৌঁছাতে ও প্রতিটি নতুন গ্রাহক সংগ্রহে প্রায় ৪ হাজার টাকা খরচ হয় তাদের। এবার নতুন করে শুল্ক ও করারোপ এবং পরিচালন ব্যয় বাড়ানোয় সেবার মান ধরে রাখাও অসম্ভব হয়ে পড়তে পারে বলে শঙ্কা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা