শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

মোহাম্মদপুরে প্রকাশ্যে পিস্তল বের করে কাউন্সিলরের ভাইয়ের হুমকি:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে প্রকাশ্যে পিস্তল বের করে পথচারীকে হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

জানা গেছে, অস্ত্রধারীর নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই।

পুলিশ বলছে, অস্ত্র প্রদর্শনকারীকে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে। দ্রুতই তাকে আটক করা হবে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদপুর তাজমহল রোড ঈদগাহ মাঠের পূর্ব দক্ষিণ কর্নারে শেরশাহ শুরী রোড অংশে স্বাদ বিরিয়ানির সামনে কোমড় থেকে অস্ত্র বের করে হুমকি দেন রফিকুল ইসলাম বাদল। মোহাম্মদপুর এলাকায় বারবার অস্ত্র প্রদর্শনের এমন ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

এ ঘটনায় তাজমহল রোডের ঈদগাহ মাঠের পাশে রেফ্রিজারেটর দোকানের মালিক মনির হোসেন জানান, বিকাল ৫টার দিকে হঠাৎ করে দেখি দোকানের সামনে মোড়ে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে। এর মধ্যে একজন লোক পিস্তল উঁচিয়ে অটোরিকশা চালকসহ কয়েকজনকে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, অস্ত্রধারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম বাদল। তিনি জাতীয় পার্টির সেন্টু কাউন্সিলরের বড় ভাই। তাকে আটক করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। শিগগির তাকে আইনের আওতায় আনা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা