শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

খিলগাঁওয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আরো ১০টি ইউনিট:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে ভয়াবহ আগুনের ঘটনায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো ১০টি ইউনিট কাজ করছে।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রকিবুল হাসান।

এর আগে দায়িত্বরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দু’তলা একটি স-মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ইউনিট বাড়ানো হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

 

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে— গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।

 

ওসি বলেন, ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। সর্বশেষ অবস্থা অনুযায়ী— নতুন করে আগুন আর আশেপাশে কোথাও ছড়িয়ে পড়ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা