বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‘মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের: নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংর্ঘষ, আহত ৫: এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার: জুলাই গণ-অভ্যুত্থান দিবস আজ: জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার থেকে: ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী, পৌঁছবেন ২১ সেপ্টেম্বর: আমদানী রপ্তানি ঢাকা আঞ্চলিক অফিসে দূর্নীতির নীরব সিন্ডিকেট নেপথ্যে উপ-নিয়ন্ত্রক ওবায়দুল্লাহ : চিলমারী নদী বন্দর স্থাপন প্রকল্পে চলছে হরিলুট নেপথ্যে প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ : ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শিপন, সাধারণ সম্পাদক মিজানুর পুনর্নির্বাচিত: মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোতে সন্দেহজনক ব্যাগ, স্টেশন বন্ধ:

সিভিল সার্জন পদে বড় রদবদল:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

দেশের ৪১ জেলায় সিভিল সার্জন পদে রদবদল এনেছে সরকার। সম্প্রতি ২৯টি জেলার সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর সেগুলোতে নতুন পদায়নসহ আরও কিছু জেলায় রদবদল আনা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়ন করা কর্মকর্তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী রোববার থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

প্রথম প্রজ্ঞাপনের ১২ জেলায় নিয়োগ পাওয়া সিভিল সার্জনরা হলেন– রাজবাড়ীতে (চলতি দায়িত্ব) ডা. এস এম মাসুদ, চাঁপাইনবাবগঞ্জে ডা. এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাটে ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম, কুমিল্লায় ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান।

এছাড়াও ময়মনসিংহে ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবানে ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন, মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

 

দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলায় নিয়োগ পাওয়া সিভিল সার্জনরা হলেন– বরিশালে (চলতি দায়িত্ব) ডা. এস এম মনজুর-এ-এলাহী, কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি, পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান।

 

কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক, ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ কে এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান।

এ ছাড়া জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাসকে, লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম, কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা, বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম, রংপুরে ডা. শাহীন সুলতানা, নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জে ডা. আসিফ মাহমুদ নিয়োগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা