শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

ঢাকার সড়কে রিকশা নিয়ন্ত্রণে পরীক্ষামূলক ‘ট্র্যাপার’ স্থাপন:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকার সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রিকশার গতিরোধে শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। এ ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলে লোহার খাঁজে আটকে যাবে চাকা।

শনিবার (২২ মার্চ) রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কেও বসানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

 

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সরেজমিনে বেইলি রোড এলাকায় গিয়ে দেখা যায়, রমনা থানার সামনে সড়কের দু’পাশে পুলিশ সদস্যরা ট্র্যাপার বসানোর কাজ করছেন। এর ফলে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে কোনো রিকশা প্রবেশ করতে পারবে না। একইভাবে, পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে পুরাতন এলিফ্যান্ট রোড ধরে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে রিকশার যাতায়াত বন্ধ হয়ে যাবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা