শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

গুলশান-বনানী এলাকায় নতুন ট্রাফিক নির্দেশনা :

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

 

বুধবার (২ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা জানানো হয়।

 

 

নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, পরীক্ষামূলকভাবে নিম্ন বর্ণিত ইন্টারসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনা দেওয়া হলো:

 

১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।

 

২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।

 

৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহন সমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা