শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বংশালে লেপ-তোষকের দোকানে আগুন, নিহত ১:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর বংশালের একটি ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।

 

সোমবার (৭ এপ্রিল) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোষকের দোকানে আগুন লাগার খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে।

 

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটে চেষ্টায় ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে আরও জানানো হয়, আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ও লালবাগ ২টি ইউনিট কাজ করেছে।

 

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১ একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া দগ্ধ ও আহত ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা