শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

বনানীতে ক্রিকেট খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু:

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক :

 

রাজধানীর বনানীর আদর্শ নগর পুরা বস্তি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

 

নিহত সাব্বির চায়ের দোকানের কর্মচারী। তিনি বনানী থানার আদর্শ নগর পুরা বস্তি এলাকার বাসিন্দা। তার বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার আশুড়ায় গ্রামে।

মৃত সাব্বির রহমানের দুলাভাই রিপন আহমেদ বলেন, সাব্বির আমার একটি চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যা ৭টার দিকে সে বন্ধুদের নিয়ে বনানীর আদর্শ নগর পুরাবস্তির সাত তলা সংক্রমণ ব্যাধি হাসপাতালের মাঠে ক্রিকেট খেলছিল। পরে হাসপাতালে জানালা স্পর্শ করলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ঠে অচেতন হয়ে পড়ে সাব্বির। পরে আমরা খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই কিশোরের মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানিয়েছে।

সুত্রঃ ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা