শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসছে স্মার্ট সংবাদ শ্রমিক আন্দোলনে অর্থায়ন এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ২০৪ জন ব্যক্তিও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ: সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি: সাইবার সুরক্ষা আইন পুনর্বিন্যাস: মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ: ফের বাড়লো এলপিজির দাম : গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর: তাহসিফের মৃত্যু, সেই তরুণী গ্রেপ্তার, দীপকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু: শ্রমিক বিক্ষোভ, আগুন: মেট্রোরেল বন্ধ! এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী:

মানবিক শান্তিসংঘ গঠনে দেশবাসী কে আহ্বান জানিয়েছে “ইসলামী সমাজ” :

রিপোর্ট :  ওয়াসি উল কবির বাবু :

রাজধানীর আগারগাঁও ইসলামী সমাজ এর আয়োজনে সমাবেশ ও পথসভার আয়োজন করা হয়।  

পথ সভায় দেশ বাসীর উদ্দেশ্য বলা হয় ,

মহাসত্যের চরম সীমালঙ্ঘনকারী দেশ ইসরাইল। ইসরায়েলের ইয়াহুদী সরকার ও তার বাহিনী গোটা মুসলিম বিশ্বের ১৯০ কোটি মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিন ভূখন্ড এবং মুসলিমদের প্রথম কিবলা মাসজিদ-আল-আকসা দখলে নেয়ার জন্য ফিলিস্তিনি নিরস্ত্র জনগণের জান ও মালের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে- এ হামলা মূলতঃ গোটা মুসলিম উম্মাহর উপর। মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সমূহের মুসলিম পরিচয়দানকারী লোকেরা মানুষের সার্বভৌমত্ব ভিত্তিক আল কুরআন বিরোধী সংবিধান মেনে চলার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষকে রব গ্রহণ করেছে। এর ফলে তারা আল্লাহ্ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত হয়ে মানুষের’ই গোলামে পরিণত হয়েছে বিধায়। তাদের এ ভয়াবহ নাজুক অবস্থা। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে গঠিত ও পরিচালিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেই আল্লাহ রাব্বুল আলামীনের বিশেষ রহমাত ও নুসরাতে (সাহায্যে) পুরো বিশ্বের নির্যাতিত সকল মানুষকে মহাসত্যের সীমালঙ্ঘনকারী এবং নিরিহ, নিরস্ত্র মানুষের জান-মালের উপর আক্রমণকারী সকল শয়তানি ও অপশক্তির ষড়যন্ত্র থেকে মুক্ত করা সম্ভব হবে। এ লক্ষ্যে ‘ইসলামী সমাজ’ আল্লাহর নির্দেশিত এবং তাঁরই রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা