শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জেলে এবং রিমান্ডে আমাকে চরম নির্যাতন করা হয়েছে: সহকারী পুলিশ কমিশনার সহ ১১ কর্মকর্তাকে বদলি : শিল্পকলার মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে যুগ্ম সচিব হারুন-অর-রশীদ : রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ওসি: নৌকা বাইচে গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতি পুনরুজ্জীবিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী : জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাসের ভাড়া বাড়লো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার: জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী: প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম পুলিশ হেফাজতে: আবারও চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম বাড়লো:

পাকিস্তানের সেনা প্রধানের সাথে আজ সাক্ষাৎ করবেন ট্রাম্প:

রিপোর্ট : আন্তর্জাতিক ডেস্ক :

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সাথে দেখা করবেন।

 

ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউসে দুই জনের একসাথে মধ্যাহ্ন ভোজ যোগ দেয়ার কথা রয়েছে।

 

 

তবে, গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 

১৪ ই জুন থেকে জেনারেল মুনির যুক্তরাষ্ট্র সফর করছেন। দু’জনের মধ্যে এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল।

 

 

কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে এবং এই সময়ের কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রয়েছে।

 

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জেনারেল মুনির সম্প্রতি মে মাসের শেষের দিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সাথে দেখা করেছিলেন।

 

গত ১৩ই জুন চলমান যুদ্ধের প্রথম দিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

 

 

 

পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হয় জেনারেল মুনিরকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা